শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান

দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার | প্রধান খবর

দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার | প্রধান খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্র ও কার্তুজসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, ৬ মে রাত ১টায় মডেল থানার এসআই মুহাম্মদ হারুনুর রশিদ থানায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে

যে, ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অথবা দাউদকান্দি থানার যে কোন বাসা বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ করেছে। এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন হতে দাউদকান্দির কানরাগামী রাস্তার ডান পাশে নির্জন জায়গা ডাকাতি করার জন্য একসাথে হয়েছে।

সংবাদ পাওয়ার সাথে সাথে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান'র নির্দেশনায়, দাউদকান্দি সার্কেল এএসপি এনায়েত কবির সোহেব, দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হক ও ওসি তদন্ত শহিদুল্লাহ প্রধানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযানে বের হয়।

অভিযান পরিচালনাকালে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে, পুলিশের উপর আক্রমন করার চেষ্টা করলে, পুলিশ ২৫ রাউন্ড শর্টগানের কার্তুজ ফায়ার করে। এ সময় ডাকাতরা দৌড়ে পালানোর চেস্টা করলে পুলিশ তাদের পিছু নেয় এবং তাদের মধ্যে থেকে ৫ জন কে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। অন্যান্যরা পালিয়ে যায়।

আটককৃত আসামীরা হলো, মকবুল হোসেন (৩৭) দাউদকান্দি, ওবাইদুল (২৮), তিতাস, আকাশ মুন্সী (৪৩) দাউদকান্দি, সুজন আঃ হামিদ (৩৭), কচুয়া, চাঁদপুর ও জামাল হোসেন কুদ্দুস (৪০) দাউদকান্দি। আটককৃতদের তল্লাসি চালিয়ে তাদের নিকট থাকা লোহার তৈরী সচল পাইপ গান, ২টি কার্তুজ, একটি লোহার তৈরী ছোরা, একটি লোহার তৈরী রমাদা, দুইটি কাঠের বাটযুক্ত লোহার তৈরী রামদা ও দুইটি লোহার পাইপ উদ্ধার করা হয়।

আসামীদের জিজ্ঞাসাবাদে ডাকাতি পরিকল্পনার বিষয়টি স্বীকার করে আসামীরা আরো জানায়, তারা উপজেলার মোহাম্মদপুর এলাকায় বাসা বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হয়েছিল। এছাড়াও আসামীরা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার থানা এলাকায় বিভিন্ন সময়ে বাসা বাড়িতে একাধিক ডাকাতি করেছে বলে স্বীকার করে।

আসামীরা আরো স্বীকার করে যে, তারা বাসা বাড়িতে ডাকাতি করার পূর্বে তাদের কিছু লোক সে এলাকায় রেকি করে যাতায়াতের পথ ঘটনার পূর্বেই জেনে নেয়। এছাড়াও তারা বৃষ্টির রাত, অমাবশ্যার রাত বা তার আগে ও পরে অন্ধকার রাত্রীতে ডাকাতি করে থাকে । তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র, ডাকাতি ও হত্যা মামলা রয়েছে।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়